শ্রীনগরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
৫ জুন, ২০২৬ ৩:০৭ পিএম
শেয়ার করুন:
শ্রীনগরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন করায় আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা। 

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড থেকে নবগঠিত ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ষোলঘর পালপাড়া ও ষোলঘর কাঁচাবাজারসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন কমিটির আহ্বায়ক জাকির হোসেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক জাকির হোসেন বলেন, "আমাকে ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জহিরুল ইসলাম জহিরকে সদস্য সচিব এবং পাভেল হোসেনকে জ্যেষ্ঠ (সিনিয়র) যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ রনি ও সদস্য সচিব এমদাদুল হক রজিনকে।"

তিনি আরও বলেন, "দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যেন সঠিকভাবে পালন করতে পারি—সেজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

বর্ণাঢ্য এই র‍্যালিতে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন, ইমরান হোসেন, জাকির হোসেন, শাহ আলম, আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।