এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশ থেকে বাসায় ফেরার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক প্রবাসীর ভাড়া বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই প্রবাসী ও বাড়ির মালিকের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন।
গত শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গাজীপুর এলাকার একটি তিনতলা ভবনে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গাজীপুর এলাকার ঝুট ব্যবসায়ী মঞ্জু মোড়লের তিনতলা ভবনের কলাপসিবল গেট ভেঙে প্রায় ৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে। ডাকাতদের একটি গ্রুপ প্রথমে নিচতলায় বাড়ির মালিক মঞ্জু মোড়লের ফ্ল্যাটে ঢোকে। সেখানে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নেয়। ঘটনার সময় বাড়ির মালিক মঞ্জু মোড়ল বাসায় ছিলেন না। তবে তার স্ত্রী ও সন্তানরা কোনো বাধা না দেওয়ায় ডাকাতরা তাদের ওপর শারীরিক নির্যাতন করেনি।
অপরদিকে, ডাকাতদের দ্বিতীয় গ্রুপটি ভবনের দোতলার ভাড়াটিয়া সিঙ্গাপুর প্রবাসী মো. ফেরদৌসের ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে মো. শাজাহান (৭০), প্রবাসী মো. ফেরদৌস (৩৫) ও শারমিন (২৩) নামের তিনজনকে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভীতি সৃষ্টি করে তারা ঘর থেকে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস শনিবার রাত ৯টার দিকেই সিঙ্গাপুর থেকে শ্রীনগরের ওই ভাড়া বাসায় এসে পৌঁছান। দেশে ফেরার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এমন ভয়াবহ ডাকাতির ঘটনায় পুরো পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার থানায় এসেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।