এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিরা ‘ওত পেতে বসে আছে’ বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের (BSF) নজরদারিতে সামান্যতম ঢিলেমি পেলেই তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উদ্যাপন উপলক্ষে রোববার (৮ নভেম্বর) হিঙ্গলগঞ্জ কলেজ মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে সীমান্ত পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পে কর্মরত জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। পরবর্তীতে একটি স্পিডবোটে চড়ে সীমান্ত লাগোয়া ইছামতি নদী ও সংশ্লিষ্ট নিরাপত্তা চৌকিগুলো ঘুরে দেখেন তিনি।
নদী সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, “ভাসমান আউটপোস্ট থেকে দূরবীন (বাইনোকুলার) দিয়ে সীমান্তের ওপার পর্যবেক্ষণ করেছি। দৃশ্যমান কোনো তৎপরতা চোখে না পড়লেও বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় রয়েছে। বিএসএফের নজরদারিতে বিন্দুমাত্র ঘাটতি বা ফাঁকফোকর পেলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে তারা।”
জুলাই ২২, ২০২৬
নভেম্বর ৯, ২০২৬
জুন ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।