এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিলিস্তিন ইস্যু এবং গাজা উপত্যকায় চলমান সংঘাতকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। এই বৈরী সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার নতুন করে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ দাবি করেছে, তারা তুরস্কে সক্রিয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের একটি নেটওয়ার্কের সন্ধান পেয়েছে, যারা ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজে যুক্ত ছিল।
জানা গেছে, শিন বেত দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই নেটওয়ার্কটির কার্যক্রম ট্র্যাক করছিল। আইডিএফ ও শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক থেকে পরিচালিত হামাসের পাঁচজন সদস্যকে তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই সদস্যরা মূলত ইসরায়েল ও পশ্চিম তীরে হামলার পরিকল্পনা, নতুন সদস্য নিয়োগ এবং অস্ত্র ও অর্থ আনা-নেওয়ার কাজ তদারকি করছিল।
অভিযুক্ত এই পাঁচ ব্যক্তি হলেন—সালাম ইয়াইশ, ওয়ালিদ আবু নাসের, মাজেদ জা’বা, মুহাম্মদ মাল্লাহ এবং আয়মান শারাওনা।
এর পাশাপাশি আইডিএফ দাবি করেছে, গত সপ্তাহে তারা গাজা উপত্যকায় হামাসের আর্থিক নেটওয়ার্কের দুই প্রধান কমান্ডার হুসেইন কাদরা ও মোহাম্মদ ফাররাকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে তুরস্ক ও গাজার মধ্যস্থতাকারীদের ব্যবহার করে হামাসের সামরিক শাখায় বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের অভিযোগ রয়েছে।
তুরস্ককে নতুন প্রতিপক্ষ বানানোর চেষ্টা?
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই তৎপরতা তুরস্ককে লক্ষ্যবস্তু করার একটি নতুন কৌশল হতে পারে। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছিলেন, ইরানের পর তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারে ইসরায়েল, কারণ শত্রু সৃষ্টি করা ছাড়া তারা টিকে থাকতে পারে না।
সামরিক প্রযুক্তিতে বর্তমানে তুরস্কের বেশ অগ্রগতি হয়েছে। বিশেষ করে দেশটির ৯৭০ কেজি ওজনের উচ্চ ক্ষমতাসম্পন্ন অ-পারমাণবিক ভ্যাকুয়াম বা থার্মোবারিক বোমা ‘গাজাপ’ এবং পঞ্চম প্রজন্মের টুইন-ইঞ্জিন স্টিলথ যুদ্ধবিমান ‘কান’ ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, তুরস্কের এই ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাবকে প্রতিহত করতে এবং পশ্চিমা বিশ্বের সমর্থন বজায় রাখতে তেল আবিব এমন অভিযোগের আশ্রয় নিচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।