এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের সরকারপ্রধান। সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুদৃঢ় ও নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে। পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং দুই দেশের জনগণের মধ্যকার গভীর সংযোগের ওপর ভিত্তি করেই এই সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি জানান, দ্বিপাক্ষিক বৈঠকটিতে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, যৌথ কমিশনের বৈঠক আয়োজন এবং উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত আলোচনার মাধ্যমে সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে দুই পক্ষই সম্মত হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও পারস্পরিক মতবিনিময় হয়েছে।
বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
শ্রমবাজার ও প্রবাসী কর্মীদের কল্যাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর পাশাপাশি কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস করা যায়। এছাড়া, মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের চাকরি স্থায়ীকরণ এবং আটক বাংলাদেশিদের বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ায় মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ গভীরভাবে কৃতজ্ঞ।
আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, বাংলাদেশ আসিয়ানের (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছে। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।