এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় হাতেনাতে আটক এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছেন। তবে নগদ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খ্যাংদং পাড়ায় অবস্থিত ‘ভেনটিস মিশন হোস্টেল’ নামক একটি আবাসিক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এলাকাটি চন্দ্রঘোনা থানার আওতাধীন।
নিহত ছিনতাইকারীর নাম মো. রফিক (২৩)। তিনি বাঙ্গালহালিয়া মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। পলাতক অপর ছিনতাইকারীর নাম মো. আকাশ (২৪)। সে রাজস্থলী সুফিপুর এলাকার মোহাম্মদ আলী করিমের ছেলে। পুলিশ জানিয়েছে, আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় পূর্বে দায়ের করা একটি চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার সহধর্মিণী হেনা ত্রিপুরাকে একা পেয়ে দুই যুবক ঘরে প্রবেশ করে। এ সময় তারা খেলনা পিস্তল উঁচিয়ে তাকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ঘরের আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা এবং আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ভুক্তভোগী হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করেন। ধাওয়া দিয়ে স্থানীয়রা দুটি স্বর্ণের আংটিসহ রফিককে হাতেনাতে ধরে ফেলেন। তবে নগদ দুই লাখ টাকা ও অপর একটি আংটি নিয়ে আকাশ পালিয়ে যায়।
আটকের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে রফিক গুরুতর আহত হন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আকাশকে গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।