এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন এবং থানচি থানার উপপরিদর্শক (এসআই) বাসুদেবসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক সংকটময় মুহূর্তে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এ ঐতিহাসিক দিনের সঙ্গে সমতলের পাশাপাশি পাহাড়ের মানুষের আবেগ, ঐতিহ্য ও ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।"
অন্যান্য বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই দিবসের মূল চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।