এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে থানচিতে উপকারভোগীদের মাঝে ফলজ্য ও বনজ্য
চারা বিতরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল এর পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে থানচি উপজেলার মেঘবতী রিসোর্ট হল রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“Our Power, Our Planet” প্রতিপাদ্যের অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল এর পিএইপি-৩ প্রকল্পের জেলার জেপিও (এগ্রোইকোলজি) উসিনু মারমা সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব মারমা,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা,পিএইপি-৩ প্রকল্পের মাঠ সহায়ক পংমে মারমা প্রমূখ।
প্রধান অতিথি খামলাই ম্রো বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, পাহাড় কাটা ও পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য, পানি সংকট এবং মানুষের জীবনযাত্রার ওপর। তাই পৃথিবীকে বাসযোগ্য রাখতে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল। প্রকৃতি রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করা। বৃক্ষরোপণ, পাহাড় ও বন সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন এখন সময়ের দাবি।”
অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পিএইপি-৩ প্রকল্পের উপকারভোগী, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে ফলজ্য বনজ্য চারা বিতরন করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।