এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধের জেরে ভাতিজা খুনের আড়াই মাসের মাথায় এবার চাচা রবিউল ইসলাম শেখ ওরফে রবিকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহত রবিউলের ভাতিজা নাজমুল শেখ (৫০) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখকে হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রবিউল ইসলামসহ চারজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এ সময় মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০) নামের আরও তিনজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে মোক্তার ও হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। নিহত রবিউল বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে এবং তিনি কাশিয়ানী সদর বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
এর আগে, গত ২৬ জুন একই ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়ায় উকিল শেখের বাড়ির সামনে প্রতিপক্ষের হামলায় রবিউলের ভাতিজা সুমন শেখ (২৪) নিহত হন। স্থানীয়দের ভাষ্যমতে, সুমন হত্যা মামলার কয়েকজন আসামি সম্প্রতি জামিনে কারামুক্ত হয়ে এলাকায় ফিরলে দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। আধিপত্য বিস্তার ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে গত চার বছর ধরে চলা এ দ্বন্দ্বে এর আগেও একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা জানান, এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, "হত্যাকাণ্ডের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"
এদিকে আড়াই মাসের ব্যবধানে একই পরিবারের দুজনকে হত্যার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।