এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে বর্ণাঢ্য এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। তাঁর লেখনীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেমন তীব্র প্রতিবাদ রয়েছে, তেমনি উঠে এসেছে সাম্য, মানবতা ও সম্প্রীতির চিরন্তন বার্তা। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শনের আলো ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।"
তিনি শিক্ষার্থীদের কবির সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি তাঁর মানবিক ও সাম্যের চেতনা নিজেদের বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী।
উদ্বোধনী আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলগীতি, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।