এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ (সাবেক বাণিজ্য মেলার মাঠ) পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে পাওয়ার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। মিছিলটি আগারগাঁওয়ের চীন-মৈত্রী সিগন্যাল এলাকায় পৌঁছালে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। একসময় এটি কৃষি শিক্ষা ও মাঠপর্যায়ের গবেষণার জন্য ব্যবহৃত হতো। শিক্ষার্থীদের দাবি, কৃষি গবেষণার বৃহত্তর স্বার্থে মাঠটি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, মাঠটি পুনরুদ্ধারের দাবিতে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন শেকৃবি শিক্ষার্থীরা। এর আগে গত বৃহস্পতিবারও (২৯ অক্টোবর) একই দাবিতে ওই সিগন্যালে প্রায় ২০ মিনিট অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন তারা।
জুলাই ৮, ২০২৫
এপ্রিল ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।