এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সদর উপজেলায় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি মহামূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার এবং ওই যুবককে আটক করে ১৬ বিজিবির সদস্যরা।
আটক মোস্তফা আলী চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোস্তফা আলী নামে এক ব্যক্তি মূল্যবান একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে লুকিয়ে রেখেছেন—এমন একটি গোপন খবর পায় বিজিবি। খবরের সত্যতা যাচাই করে বিজিবির একটি বিশেষ দল দ্রুত চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয় এবং হেফাজতে রাখার দায়ে মোস্তফাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত শিবলিঙ্গটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আগস্ট ৫, ২০২৫
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ২৯ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।