আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিক ইকবালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “একটি শিক্ষিত, সচেতন ও আলোকিত সমাজ বিনির্মাণে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শতভাগ সাক্ষরতা অর্জন ছাড়া মানবসম্পদ উন্নয়ন এবং দেশের সার্বিক সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তাই নিরক্ষরমুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং সাংবাদিক কামাল উদ্দিন টগর প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. কে এম আইয়ুব আলী, আত্রাই থানার এসআই মো. সেলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।