এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার দায়ে মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গার গাছ কাটা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত মিন্টু প্রামাণিককে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মার্চ ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।