ছিনতাইয়ের মামলায় জামিন পেলেন এই অভিনেত্রী

অনলাইন ডেস্কঃ
১৯ আগস্ট, ২০২৬ ৩:০৪ পিএম
শেয়ার করুন:
ছিনতাইয়ের মামলায় জামিন পেলেন এই অভিনেত্রী

চুরি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলকাতার আলোচিত অভিনেত্রী রূপা দত্ত শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর এই জামিন মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রূপার আইনজীবী সুনীল পান্ডে।

আদালত জামিন মঞ্জুরের পাশাপাশি বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছেন। এর মধ্যে রয়েছে—মামলার সাক্ষ্য-প্রমাণে কোনো ধরনের হস্তক্ষেপ না করা এবং আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে না যাওয়া।

এর আগে চলতি বছরের ৬ আগস্ট মূল্যবান সামগ্রী ও পার্স চুরির অভিযোগে রূপা দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১২ জুলাই ডিম্পল সিঙ্ঘভি নামের এক নারী মুম্বাইয়ের কোলাবা থানায় তাঁর পার্স চুরির অভিযোগ দায়ের করেন। ওই পার্সে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের হীরা বসানো একটি সোনার ব্রেসলেট, ১০ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ হাজার টাকা মূল্যের অ্যাপল এয়ারপডসসহ প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকার মালামাল ছিল। 

অভিযোগের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রূপা দত্ত ওই নারীর পিছু নিচ্ছিলেন। ফুটেজের সূত্র ধরেই অভিযান চালিয়ে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

উল্লেখ্য, রূপা দত্তের বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালেও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।