এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা রনি হোসেন (২২) ও জাহেদ হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার একটি চৌকস দল বাঙ্গালহালিয়া বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে চোলাই মদ পাচারের প্রস্তুতিকালে সন্দেহভাজন ওই দুই তরুণকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ১০১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে তাঁদের আদালতের মাধ্যমে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অক্টোবর ৫, ২০২৫
ফেব্রু ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।