এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পালিত হলো ‘ক্লাইমেট ট্রি ইনিশিয়েটিভ প্রোগ্রাম ২০২৫’। “গাছ লাগান, নিজেকে বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করেন।
কাপ্তাই ব্লাড ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এবং মোঃ নুরুস সাবাহর সহযোগিতায় আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, এবং কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ বোস।
এছাড়াও, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রতিনিধি বিজয় মারমা, কাপ্তাই বনবিভাগের প্রতিনিধি মো: ওসমান গনি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ এই কর্মসূচিতে যোগ দেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক, কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্লাইমেট ট্রি ইনিশিয়েটিভ প্রোগ্রামের ডিস্ট্রিক্ট লিডার বীর কুমার তনচংগ্যা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। তিনি বলেন, এই উদ্যোগ পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়া হবে।
কর্মসূচিতে কাপ্তাই ব্লাড ব্যাংক ও কাপ্তাই বি পজেটিভ সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অক্টোবর ৫, ২০২৫
জানু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ১ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।