এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটি জেলা অটো রিকশা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই নতুন বাজার শাখার (রেজিঃ নং- চট্ট-১৮৪৩) ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন ২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব বেছে নেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মো. কামাল হাকিম ও সদস্য সচিব মাহামুদুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে 'চেয়ার' প্রতীক নিয়ে ১৩৩ ভোট পেয়ে ঈমান আলী এবং সাধারণ সম্পাদক পদে 'হাতি' প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. দিদারুল আলম।
কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন—
সহ-সভাপতি: মো. তোফাজ্জল হোসেন ('বৈদ্যুতিক পাখা' প্রতীক, ১৬৩ ভোট)
সহ-সাধারণ সম্পাদক: মো. ফারুক ('হরিণ' প্রতীক, ১৩০ ভোট)
সাংগঠনিক সম্পাদক: মো. রাসেল ফকির ('গোলাপ ফুল' প্রতীক, ১৫০ ভোট)
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. কবির হোসেন ('আম' প্রতীক, ১২৮ ভোট)
অর্থ সম্পাদক: মো. আমির হোসেন ('তালা' প্রতীক, ১৩০ ভোট)
দপ্তর সম্পাদক: মো. আরিফ হোসেন ('টিয়াপাখি' প্রতীক, ১৫৭ ভোট)
প্রচার সম্পাদক: মো. জামাল মিয়া ('কলস' প্রতীক, ৯৫ ভোট)
কার্যকরী সদস্য: মো. বায়েজিদ অলি ('প্রজাপতি' প্রতীক, ১২৩ ভোট) এবং আলো বিকাশ চাকমা ধন্যা ('মই' প্রতীক, ১০৯ ভোট)।
সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং কাপ্তাইয়ের অটো রিকশা চালকদের সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।