এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চাঙ্গা করে তুলেছেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল কাদের।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
এক সাক্ষাৎকারে আব্দুল কাদের বলেন, "আমি অতীতের মতো এখনও গরীব, অসহায় ও মেহনতি মানুষের পাশে আছি এবং আমৃত্যু তাদের সেবা করে যেতে চাই। ওয়ার্ডবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ৯ নম্বর ওয়ার্ডকে মাদক ও বাল্যবিয়েমুক্ত একটি আধুনিক, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব—ইনশাআল্লাহ।"
উল্লেখ্য, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে পুটিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল কাদের বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়ন এবং জনসেবায় নিয়োজিত ছিলেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এই জনপ্রতিনিধি সবসময় সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকেন। ফলে এলাকায় দিন দিন তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বেড়েই চলেছে। নির্বাচনী মাঠে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
জানু ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।