এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় লিটক্রে সীমান্ত সড়কে একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় জিপে থাকা তিন ঠিকাদার আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কের রেমংপাড়া ক্যাম্প এলাকা থেকে থানচি সদরে ফেরার পথে ১১ কিলোমিটার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. দেরাজ মিঞা (৫৬)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের কবির আহমদের ছেলে।
আহতরা হলেন—কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাসিন্দা মো. মিজান (৪২), একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস (৪০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে তাঁদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহত ঠিকাদার আবদুর রহিম জানান, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইসিবির অধীনে থানচি-লিটক্রে সড়কে পাথর, বালু সরবরাহ ও কার্পেটিংয়ের কাজ করছেন। রোববার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক দেরাজ মিঞা প্রাণ হারান।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবুল হোসেন বলেন, "হাসপাতালে আনার আগেই চালকের মৃত্যু হয়েছিল। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর না হলেও একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"
এ বিষয়ে থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃধা জানান, খবর পাওয়ার পরপরই যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
মার্চ ১৫, ২০২৫
ফেব্রু ৩, ২০২৫
মে ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।