এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বলীপাড়া বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। আগুনে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের মালিকদের পুনর্বাসনে মোট ৩০ বান্ডিল ঢেউটিন, নগদ ৯০ হাজার টাকা এবং ১৫ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম এবং বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা।
বারবার অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়ার ক্ষোভ ও কষ্ট প্রকাশ করে বলীপাড়া বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিহার বিন্দু চাকমা বলেন, "২০২০ সালে করোনা মহামারির সময়ে এক অগ্নিকাণ্ডে বাজারের ১০৯টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর ২০২৪ সালে আগুনে পুড়ে যায় আরও ১৮টি দোকান। আর এবার ১০টি দোকানের পাশাপাশি তিনজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। বয়সের এই শেষ প্রান্তে এসে বারবার এমন ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।"
ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী চিকন্যা চাকমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "দোকানে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ওষুধ ছিল। এই ওষুধের বড় অংশই ধারদেনা ও বাকিতে আনা হয়েছিল। আগুনে সব হারিয়ে এখন দেনা পরিশোধ ও নতুন করে দোকান চালু করা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি।" তিনি আরও বলেন, প্রশাসন যদি সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করে দেয়, তবেই কেবল তাঁরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।
ক্ষয়ক্ষতির ভয়াবহতা তুলে ধরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে সরকারি সহায়তার পরিধি বাড়ানো এবং পুনরায় ব্যবসা শুরুর লক্ষ্যে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধার জোর দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।