এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫। "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করা এখনই সময়"—এই প্রতিপাদ্যে বুধবার (২৫ জুন) সকালে উপজেলার প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন, এনজিও সংস্থা বিএনকেএস-এর Scaling up Forest Landscape Restoration in CHT Project (REDAA) এবং কারিতাস সিপিপি পিএইপি-পেপ-২ প্রকল্প।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। তিনি বলেন, “বর্তমান সরকার পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। এসব বাস্তবায়িত হলে আবারও প্রকৃতি ও বন্যপ্রাণী ফিরে আসবে। প্লাস্টিক ব্যবস্থাপনার অভাবে আমাদের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। প্লাস্টিক যেন হুমকি দিয়ে বলছে—হয় আমরা থাকব, না হয় তোমরা। দুটো একসাথে সহাবস্থান করতে পারবে না। তাই এখনই জেগে উঠতে হবে এবং দূষণ রোধে সমাধানের পথ খুঁজতে হবে।”
তিনি আরও বলেন, “জীবন বাঁচাতে যেই পরিবেশ দরকার, মানুষ নিজের হাতে তা ধ্বংস করছে। তরুণ প্রজন্ম ইতোমধ্যে জলবায়ু আন্দোলনে শক্তির পরিচয় দিয়েছে। তারাই নতুন বাংলাদেশ গড়ে তুলবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের পাশাপাশি সকল শ্রেণির মানুষের সচেতনতা ও অংশগ্রহণ দরকার।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) আয়েশা আক্তার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জী, উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ গুপ্ত, আনসার ভিডিপি কর্মকর্তা মো. কামরুল হাসান, কারিতাস সিপিপি পিএইপি-পেপ-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা, এবং বিএনকেএস REDAA প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ক্যবাথোয়াই মারমা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।