এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের টঙ্গীতে মাদকসেবী ও কারবারিদের ধরতে এক অভিনব ও ঝটিকা অভিযান পরিচালনা করেছে পুলিশ। বস্তির ঘরের টিনের চালে উঠে হাতেনাতে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার (১৯ জুলাই) টঙ্গীর হাজী মাজার বস্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়। অভিযানকালে পুলিশ আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হাজী মাজার বস্তিতে এই অতর্কিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই বস্তিতে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদক নির্মূলে গত কয়েক মাস ধরেই এই এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এই অভিযানের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, "টঙ্গী থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৪০ জনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।