এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে শহরের বাইপাস সড়কে অবস্থিত সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের সাবেক জেলা সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর শেখ সাইদুর রহমান।
সমিতির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সার্বিক তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ। এ সময় সমিতির সদস্য, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি।
তাঁরা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে জনসচেতনতা বাড়াতে হবে। এ সময় নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি অন্যদের সচেতন করতেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।