এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি আবাদি জমি থেকে ১০টি ল্যান্ডমাইন ও পাঁচটি ল্যান্ডমাইনের বক্স সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে স্থানীয়রা জমিতে কাজ করার সময় মাটির নিচে এগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে সকালে কাজ করছিলেন কয়েকজন কৃষক। কাজের একপর্যায়ে মাটির নিচে ১০টি ল্যান্ডমাইন ও পাঁচটি ল্যান্ডমাইনের বক্স সদৃশ বস্তু পুঁতে রাখা অবস্থায় দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিজেদের হেফাজতে নেয়।
এলাকাবাসীর ধারণা, উদ্ধার হওয়া বস্তুগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। কারণ, যেখানে এগুলো পাওয়া গেছে তা থেকে মাত্র ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন এসব ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যা এতদিন অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং উদ্ধার হওয়া বস্তুগুলো ঘিরে রাখা হয়। বিষয়টি সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলোর আসল ধরন ও কার্যক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।