এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পবনবেগ মোহাম্মাদিয়া এতিমখানা মাদ্রাসার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরুকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
শনিবার (৮ আগস্ট) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের শুভ বলেন, “পবনবেগ মোহাম্মাদিয়া এতিমখানা মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে দ্বীনি শিক্ষা প্রদান ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের বিশ্বাস, এই নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ও সামগ্রিক কার্যক্রম আরও বেগবান হবে।”
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত আহ্বায়ক নূর জামাল খসরু বলেন, “সবার আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ নিয়ে মাদ্রাসার শিক্ষা পরিবেশ ও সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এই শুভ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
উক্ত বর্ধিত সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।