এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও নির্ভুল তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মিনি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের প্রথম দিনে আলফাডাঙ্গা সদর, টগরবন্দ ও বানা ইউনিয়নের ১৩ জন তথ্য সংগ্রহকারী এবং দুজন সুপারভাইজারসহ মোট ১৫ জন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের মূল ভিত্তি হলো মাঠপর্যায়ের নির্ভুল তথ্য সংগ্রহ ও সঠিক যাচাই-বাছাই। প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তালিকায় কোনোভাবেই যেন ভুল বা অসত্য তথ্য অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই। ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের যাবতীয় কারিগরি দক্ষতা অর্জনে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্ব-স্ব এলাকায় নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
এপ্রিল ৩, ২০২৫
অক্টোবর ১২, ২০২৫
মার্চ ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।