এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম কামাল ইবনে ইউসুফের পিতা এবং সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দাদা মরহুম চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিল প্রাঙ্গণ ও ময়েজ মঞ্জিল জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুম চৌধুরী মোহন মিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল এবং এম টি আক্তার মিতুল উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোনাজাতে অংশ নেন।
মে ২৬, ২০২৬
নভেম্বর ১৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
বরিশাল | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।