এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে গেছে। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে সদর থানাধীন পিয়ারপুর বাজারের মুন্সী বাজার এলাকা থেকে কুষ্টিয়াগামী লেনে একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-০০৫৫) নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি মহাসড়কের উত্তর পাশে রাস্তার নিচে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. সাজ্জাদ হোসেন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
পরবর্তীতে করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে। বর্তমানে গাড়িটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মার্চ ১৪, ২০২৪
নভেম্বর ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।