এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টাঙ্গাইলের গোপালপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন ওরফে রাবনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাঁর বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় যুবদল।
শুক্রবার (১৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। দুলাল হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ বাতিল করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট ও মামলা
মামলার বিবরণ অনুযায়ী, ২২ বছর বয়সী ওই তরুণী গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল দুই দফায় ধর্ষণের শিকার হন। অভিযোগ রয়েছে, প্রথমবার ধর্ষণের সময় দুলালের সহযোগী ও উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মোবাইলে সেই দৃশ্য ভিডিও করেন।
ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার পর ৩ এপ্রিল তিনি গোপালপুর থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে বাধ্য হয়ে ১৩ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি নিজে বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের হস্তক্ষেপে ১৫ এপ্রিল মামলাটি থানায় নথিভুক্ত হয়।
হুমকি ও নিরাপত্তার সংকট
তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। মামলা করার পর থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এমনকি চাপের মুখে তাঁর পরিবারের দুই সদস্যকে দিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে অভিযোগটি 'মিথ্যা' দাবি করে হলফনামা দেওয়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন ওই তরুণী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।