প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে এতিমদের হাতে খাবার তুলে দেওয়া হয়।