এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
রবিবার (২২ জুন) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বরে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগের উদ্যোগে আমন ধান চাষে উৎসাহ দিতে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কৃষক পাচ্ছেন ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
তিনি আরও জানান, কৃষকদের স্বাবলম্বী করতে ধাপে ধাপে নারিকেল, তাল, আম, জাম ও নিমসহ বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।