এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) মাগুরা সার্কিট হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
"গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব মোঃ আব্দুস সবুর এবং মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার পাবেল দাস।
প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে মোঃ আব্দুস সবুর “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব” বিষয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকতার নৈতিকতা ও আইনি দিক তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।” তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “এই ধরনের প্রশিক্ষণ গণমাধ্যমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক সহ জেলার গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এপ্রিল ৫, ২০২৬
সেপ্টেম্বর ১৪, ২০২৫
এপ্রিল ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।