এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুরে খুচরা সার বিক্রেতারা তাদের টিও (ট্রেড-অর্গানাইজেশন) লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপজেলার ৭২ জন খুচরা সার ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে তারা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর নিকট স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা আহ্বায়ক কাজী মফিজুল ইসলামসহ বক্তারা জানান, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ব্যবসায়ীরা খুচরা সার বিক্রয়ের অনুমতি ও টিও লাইসেন্স পান। কিন্তু ২০২৫ সালের নীতিমালার খসড়ায় ওই অনুমোদন স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ীরা কার্যত বিপাকে পড়েছেন।
বক্তারা আরও বলেন, সার বিতরণ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্থিতিশীল রাখতে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় দীর্ঘদিন ধরে এই খাতে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবিকা হারাতে পারেন।
সার ডিলাররা সরকারের প্রতি তাদের দীর্ঘদিনের অর্জিত টিও লাইসেন্স বহাল রাখার জন্য জোর দাবি জানান।
জুন ১০, ২০২৫
জুলাই ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।