এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তুচ্ছ তর্কের জেরে এক যুবকের নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের সজোর ঘুসিতে গুরুতর আহত হয়ে ওই যুবক বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হাসিবুল ইসলাম (২০)। তিনি উপজেলার বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ফুটবল খেলা নিয়ে মাঠের ভেতরে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন ক্ষিপ্ত হয়ে হাসিবুলের মুখে প্রচণ্ড জোরে ঘুসি মারেন। এতে হাসিবুল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
উপস্থিত লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানকার চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে, প্রচণ্ড আঘাতের কারণে হাসিবুলের নাকের হাড় ভেঙে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত শুভ হোসেনের পরিবার এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে মারধর ও নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া শুভ স্থানীয়ভাবে মাদকসেবনের সঙ্গে জড়িত বলেও স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শুভ হোসেন বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। আহত যুবকের শারীরিক অবস্থাকে অগ্রাধিকার দিয়ে আগে সঠিক চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।