এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক এর নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গত ২৭ জানুয়ারি (মোঙ্গলবার) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন ১ং সাতুরিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী প্রচারণা সভায় সাবেক এই বিএনপি নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এসময় তিনি বক্তব্যে বলেন আমি এই বৃদ্ধ বয়সে আল্লাহ কবুল করেছেন তাই জামায়াতে ইসলামীতে যোগদান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন ৫আগষ্ট পরবর্তীতে বিএনপির সীমাহীন অপকর্মের অংশিদার আমি হতে চাই না এবং বিএনপি বর্তমান শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে না তাই আমি ঐ দলকে প্রত্যাখ্যান করছি। বাকি জীবনটা এই দলের সঙ্গে কাটিয়ে দিতে চাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝালকাঠি জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও রাজাপুর উপজেলা আমির মাস্টার মোঃ কবির হোসেন, ১নং সাতুরিয়া ইউনিয়ন আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, রাজাপুর জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা রাসেল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম জোনের সম্মানিত সহকারী জোন পরিচালক মাওলানা মনিরুজ্জামান মনির, সাতুরিয়া খলিফা বাড়ি মসজিদ-মাদ্রাসার সভাপতি মোঃ মাসুম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ডঃ ফয়জুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।