এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে আয়োজিত এই প্রশিক্ষণে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের প্রায় ৫০০ থেকে ৬০০ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল। এছাড়াও জেলা ও মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তাই ভোটের দিন পোলিং এজেন্টদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রশিক্ষণে এজেন্টদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়, নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। এছাড়া ভোটগ্রহণে কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের অবহিত করার জন্য এজেন্টদের পরামর্শ দেওয়া হয়।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মী ও এজেন্টদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মশালাটি সম্পন্ন হয়।
অক্টোবর ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।