মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
৩ নভেম্বর, ২০২৬ ৬:৪০ পিএম
শেয়ার করুন:
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতী নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিরগ্রাম গোরস্থানের বিপরীত পাশে মধুমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহম্মদপুর থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। 

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, নিহতের গলায় তুলসীর মালা থাকায় তিনি সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সঠিক নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য নৌপুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে। 

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।