এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার (১ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ-তরুণীদের উৎসাহিত করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। আলোচনা সভা শেষে যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. শামীম রেজা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খাদেমুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ, অধ্যাপক আতাউর রহমান, বিএনপি নেতা প্রকৌশলী হারুন আর রশিদ, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক দিনকাল’ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (শাহীন), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক (শামীম), যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু, ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেল এবং যুব উন্নয়নের সফল উদ্যোক্তা মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
নভেম্বর ২৫, ২০২৪
আগস্ট ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।