জিয়ানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১ নভেম্বর, ২০২৬ ৩:৫৯ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (১ নভেম্বর) বর্ণাঢ্য র‍্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়ালিউর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসাইন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জাকির হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ওয়ালিউর রহমান রুবেল বলেন, "যুবসমাজই একটি দেশের চালিকাশক্তি ও ভবিষ্যৎ। উপযুক্ত প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। দেশ বিনির্মাণে দক্ষ ও উদ্যমী যুবকদের কার্যকর ভূমিকা পালন করা এখন সময়ের দাবি।"

আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া সফল যুবক ও যুবতীরা নিজেদের ঘুরে দাঁড়ানোর গল্প ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। 

বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদক, বেকারত্ব ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে। এর বদলে তাদের দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে দেশের সম্পদে রূপান্তর করার আহ্বান জানান তাঁরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।