এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন খাল ও বিলে মৎস্য বিভাগের বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকর নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়ে দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধার করা সব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, “নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ফাঁদ এতই ক্ষুদ্র যে এতে রেণু পোনা থেকে শুরু করে সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকে যায়। এর ফলে মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রাকৃতিক প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। আমাদের দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার প্রতিটি খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জলজ পরিবেশের ভারসাম্য ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে দেশীয় মাছের প্রাচুর্য ধরে রাখতে স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের সরকারি আইন ও নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।