এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব ও কল্যাণের লক্ষ্যে নিয়মিত ‘কিট প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে এই কিট প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন।
প্যারেড পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ ও ব্যবহৃত মালামালের গুণগত মান খতিয়ে দেখেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অফিসার ও ফোর্সদের জন্য বরাদ্দকৃত সরকারি কিট সামগ্রী সুষ্ঠুভাবে বণ্টন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, পুলিশের পেশাগত মানমর্যাদা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে নিয়মিত কিট প্যারেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সদস্যকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ২৪, ২০২৫
অক্টোবর ৩, ২০২৫
সেপ্টেম্বর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।