এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মনিরুজ্জামান মনিরের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পাঁচগাঁও ইউনিয়নের দশোত্তর গ্রামের হাজী মেছের আলী শেখের বাড়ির উঠানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
হাজী মেছের আলী শেখের সভাপতিত্বে এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ মোল্লা, মোহাম্মদ খালেক শেখ, চান মিয়া শেখ, খোরশেদ শেখ, শাহজাহান শেখ, মোস্তফা হাওলাদার, জিল্লুর রহমান সিকদার, মিলন মাস্টার ও খালেক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে দেওয়ান মনিরুজ্জামান মনির বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কোনো সনদপত্রের জন্য জনগণের কাছ থেকে টাকা নেব না। আমাদের এলাকার হাইস্কুলটিকে কলেজে রূপান্তরের জন্য কাজ করব। পাশাপাশি মাদক, অন্যায় ও অপরাধমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই।” এ সময় তিনি এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠক শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।