এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি শুরু থেকেই নানা ষড়যন্ত্রের মোকাবিলা করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
তিনি বলেন, "নির্বাচন না হওয়া পর্যন্ত ফ্যাসিস্ট ষড়যন্ত্র থেমে থাকবে না। তাই বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রই সফল না হয়।"
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ডে "জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের ১ম বর্ষপূর্তি" উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মীর সরফত আলী সপু আরও বলেন, “গত ১৬ বছরে বিএনপির বিরুদ্ধে হাজারো হামলা-মামলা হয়েছে। কিন্তু আমরা এক চুলও পিছু হটিনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের এই লড়াই চলবে, যেকোনো মূল্যে।”
শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সিবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন—২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ সমুদ্রর পিতা মনিরুজ্জামান, মা মাসুদা জামান, শহীদ আল-আমিনের পিতা আইয়ুব খলিফা ও শহীদ সাইদুল ইসলাম সোভনের পিতা নজরুল ইসলাম।
এছাড়াও সমাবেশে অংশ নেন—স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ কবির, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জসিম মোল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল ও সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, ইদ্রিস আলী, যুবদল নেতা বাদশাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।