কালকিনিতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

জাহিদ (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ
৮ নভেম্বর, ২০২৬ ৬:৪৭ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মূল শক্তি হলো একতা; এর মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অর্থনৈতিক ভাগ্যোন্নয়ন ঘটাতে পারে। বক্তারা সমবায় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল, স্বচ্ছ ও যুগোপযোগী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্ৰাফুজ্জামান এবং ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।