এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সেনবাগে একটি পিকআপ ভ্যানের বডির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক দ্রুত পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর উদ্দেশে আসছে। এমন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।
অভিযান চলাকালে রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পিকআপের বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও কৌশলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।