‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্কঃ
৫ নভেম্বর, ২০২৬ ১:০০ পিএম
শেয়ার করুন:
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর বিমানবন্দর সড়কে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ককটেল বিস্ফোরণে টহল গাড়ির চালক এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আর্মি গলফ ক্লাবের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. এনামুল। তিনি ক্যান্টনমেন্ট থানায় কর্মরত। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখানে দায়িত্বরত ক্যান্টনমেন্ট থানার একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে চালকের আসনে থাকা কনস্টেবল এনামুল আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। এতে গাড়ির চালক আহত হন।

ওসি আরও জানান, ঘটনার পরপরই আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া হামলায় অংশ নেওয়া মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।