এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নূর মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, কুবি ক্যাম্পাসে প্রথম জানাজা শেষে অপ্রতিমের মরদেহ তার বাবার বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হতে পারে।
নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান। সে স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের একটি আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তোলার উদ্দেশ্যে বের হয় অপ্রতিম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা ফিরোজ শাহরিয়ার।
পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি দক্ষিণ মোড় সংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতিমের নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তুহিন ও আনাস নামে দুই তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে তুহিন নামের ওই যুবক অপ্রতিমের সাথেই ছিল। হত্যাকাণ্ডের মূল কারণ ও ফোনটি উদ্ধারের বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আগস্ট ১৭, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
জুলাই ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।