এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তিনি সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন; অথচ নিজের মন্ত্রণালয়ের কোনো খোঁজ রাখতে পারেন না।”
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “নিখোঁজ হওয়ার পর ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এই অনিরাপদ পরিবেশ থেকে মুক্তি চাই এবং আমাদের সন্তানদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আপনার পিতার জন্মস্থানে দাঁড়িয়ে দাবি করছি, মেহেরবানি করে এই জাতির জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।” এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তির ভূমিকা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।
আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা দিয়ে পথসভায় শফিকুর রহমান আরও বলেন, “আমাদের আট দফা দাবি মেনে নেওয়া হলে এক দফার আন্দোলনের কোনো প্রয়োজন হবে না। তবে দাবি পূরণ না হলে সবাইকে এক দফার চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, এবারের লংমার্চ ঢাকা থেকে রংপুরের দিকে হলেও দাবি না মানলে পরবর্তী সময়ে পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
আগস্ট ৫, ২০২৬
আগস্ট ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।