ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ নভেম্বর, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রত্যয়কে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর (সিজন-২)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির স্থানীয় পর্বের উদ্বোধন করা হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির স্থানীয় ব্যবস্থাপনায় ছিল ফরিদপুর পৌরসভা। 

এর আগে একই দিন খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় এ উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।

এদিকে ফরিদপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয় পর্বের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, উপসহকারী প্রকৌশলী শরিফুল হাসান, হিসাবরক্ষক কৃষ্ণ সাহা, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত এবং স্যানিটারি ইন্সপেক্টর মামুন হোসেন। এ ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং ফরিদপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক উদীয়মান খেলোয়াড় উদ্বোধনী পর্বে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যেই দেশব্যাপী এ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে যুবসমাজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।